১২ অক্টোবর ২০২৬ খ্রি. দিনাজপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে শুভেচ্ছা জানান দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় কেন্দ্রে চলমান মেসন, সাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে আপনারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবেন। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে কাজ করে থাকে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও উভয় বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কার্যকর ভূমিকা রাখবে।