দিনাজপুরের বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ের আয়োজনে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোসাঃ সামিউন বাসিরা, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা দারীদ্র বিমোচন অফিসার মাহফুজা বেগম, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সদস্য সেলিম রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।