রাজধানীর মিরপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাবার বিতরণ করছে মুস্তাক আহমেদ ফাউন্ডেশন। দুপুরে মিরপুর-১০ কবরস্থান ও কালশী কবরস্থানের সামনে দরিদ্র রিকশাচালকসহ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মুস্তাক আহমেদ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ, আর্থিক সহায়তা এবং চিকিৎসাসামগ্রী প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।
আয়োজক মোঃ আদিলের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।