উখিয়া উপজেলার থাইংখালী বনবিট এলাকায় অভিযান চালিয়ে বালিভর্তি দুটি অবৈধ ডাম্পার জব্দ করেছে উখিয়া বন বিভাগ।
(৮ অক্টোবর)বৃহস্পতিবার ভোরের দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকন উজ্জামানসহ থাইংখালীর মোছারখোলায় অভিযানে গেলে মাটি ও বালি খেকোরা বালি ভর্তি ডাম্পার গাড়ি দুটো পেলে পালিয়ে যায়। পরে বন কর্মকর্তারা ডাম্পার গাড়ি দুটো জব্দ করে উখিয়া রেন্জ অফিসে নিয়ে আসেন।
অভিযোগ উঠেছে, জব্দ করা ডাম্পার দুটি ছাড়িয়ে নিতে এবং মামলা না দেওয়ার জন্য লাখ লাখ টাকার মিশন নিয়ে মোছারখোলা বিটের ‘হেডম্যান’ পরিচয়দানকারী মুফিজ নামের এক ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন।
বন বিভাগ বলছে, পাহাড় ও বনভূমি রক্ষায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।