২০১৮ সাল থেকে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু করেন রিয়াদ হোসাইন। দীর্ঘ এই পথচলায় সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ে রিপোর্টিং এবং মানুষের কথা তুলে ধরার কাজ করে আসছেন তিনি।
সাংবাদিকতার শুরুতে জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার সঙ্গে কাজ করার সুযোগ পান রিয়াদ। এরপর ২০২৪ সালে সিএসবি খবর-এ ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ ও ভিডিও রিপোর্টিংয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
২০২৫ সালে জাতীয় দৈনিক লোকালয় পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতার পরিধি আরও বিস্তৃত করেন। বর্তমানে ২০২৬ সালে দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি তিনি লাকসাম সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার প্রেসকার্ড হাতে পেয়েছেন রিয়াদ হোসাইন। এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রিয়াদ হোসাইন বলেন, সাংবাদিকতা তাঁর কাছে শুধু পেশা নয়, মানুষের কথা বলার একটি দায়িত্ব। সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।