বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে ৫ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ২৫ ঘটিকায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর তিনটি টহলদল , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট এর আরো একটি টহল ও পুলিশ প্রতিনিধি একত্রিত হয়ে যৌথভাবে পাঁচবিবি উপজেলার পাঁচবিবি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করত ইয়াবা ট্যাবলেট ৮৪ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০৮ পিস, মটরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন-০১টি, অকেজো বাটন মোবাইল ফোন-০১টি ও বাংলাদেশী নগদ-৭,৪৭০/- টাকাসহ ০১ জন চিহ্নিত তালিকাভূক্ত মাদক ব্যাবশায়ী মোহাম্মদ রেজওয়ান (৪০) গ্রেফতার করেন।
আটককৃত আসামীসহ মাদকদ্রব্য-
ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ টাকা পাঁচবিবি থানায় হস্তান্তর করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।