নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ শাবনুর আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় জনগণের সহযোগিতায় পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার বাদপুইয়া মৌজার কর্মকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার শাবনুর আক্তার পত্নীতলা উপজেলার বাদপুইয়া গ্রামের মোঃ গাজিউল আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পত্নীতলা থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।