উখিয়া বাজার পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে বিভিন্ন অর্গানিক ও নন অর্গানিক বর্জ্য স্থানান্তর করা উদ্যেগ হাতে নিয়েছে ব্র্যাক এর আর্থিক সহযোগিতা পরিচালিত বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দের প্রকল্পটি। এর ধারাবাহিকতায়
সংস্থা টি (২৬ সেপ্টেম্বর)
উখিয়া জেলাপরিষদ ডাকবাংলো থেকে বর্জ্য অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া স্টেশন বাজার পরিচালনা কমিটির সভাপতি,নুরুজ্জামান বাক্ক,সাধারণ সম্পাদক, আনোয়ার খাঁন, আরো উপস্থিত ছিলেন,এন,জি,ও সংস্থা, আনন্দের প্রজেক্ট ইঞ্চিনিয়ার,জিহাদুল ইসলাম জিহাদ,সহকারী প্রজেক্ট ইঞ্চিনিয়ার,মোহাম্মদ হাসান,স্থানীয় সাংবাদিক, উখিয়া সদর প্রেস ক্লাবের সভাপতি, সিরাজুল কবির বুলবুল, সিনিয়র সাংবাদিক, আব্দুল লতিফ বাচ্চু, গণমাধ্যম কর্মী, বেলাল ভুঁইয়া সহ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় উপস্তিত সকলের উদ্দেশ্য গুরুপূর্ণ অভিমত ব্যক্ত করেন,
উখিয়া সদর স্টেশন বাজার উন্নয়ন কমিটির সভাপতি, নুরুজ্জামান বাক্কা, সাধারণ সম্পাদক, আনোয়ার খাঁন, প্রজেক্ট ইঞ্চিনিয়ার, জিহাদুল ইসলাম জিহাদ,সহকারী প্রজেক্ট ইঞ্চিনিয়ার,মোহাম্মদ হাসান প্রমুখ।বক্তারা বলেন, দেশকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে নির্দিষ্ট জায়গায় বর্জ্য রাখতে হবে।
যত্রতত্র ভাবে বর্জ্য পেলে রাখা যাবেনা এতে করে পরিবেশ দূষণ হবে,রোগজীবাণুর পাদুর্ভাব বৃদ্ধি পাবে যার ফলে সমাজের বসবাসরত স্থানীয় জনসাধারণ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।তাই ময়লা, আবর্জনা জমিয়ে রাখা যাবেনা।অনুষ্ঠানের প্রধান অতিথি, এন,জি,ও সংস্থা আনন্দের এই মহতি উদ্যেগকে স্বাগত জানান এবং তাদের এই কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী করার আহবান জানান।