নওগাঁর মান্দা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।