গোয়াইনঘাটে ডিবির অভিযান, ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ৩
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মো আল- আমিন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জাফলং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, উপজেলার বিতরগুল গ্রামের মফিজ আলীর ছেলে ছমির, লক্ষণছড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শাহীন এবং একই এলাকার রুপ মিয়ার ছেলে রুবেল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।