আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন সুপার শপ’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার রতনদিয়া বাজারে পুরাতন কৃষি ব্যাংকের পাশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সুপার শপটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হলে প্রথম দিনেই সেখানে ভিড় ও আগ্রহ দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবীব। তিনি বলেন, কালুখালীতে আধুনিক ও মানসম্মত কেনাকাটার এমন একটি প্রতিষ্ঠান চালু হওয়া ভালো উদ্যোগ। স্থানীয় মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি এ ধরনের উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রতিষ্ঠানটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।উদ্বোধনের দিন কেনাকাটা করতে আসা কয়েকজন স্থানীয় ক্রেতা বলেন, কালুখালীতে এ ধরনের সুপার শপের প্রয়োজন ছিল। এক জায়গায় প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া গেলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। পরিবেশ, পণ্যের মান ও দাম সন্তোষজনক থাকলে তারা নিয়মিত এখান থেকে কেনাকাটা করতে আগ্রহী।
স্থানীয়রা আশা করছেন, আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরি হওয়ায় ‘স্বপ্ন সুপার শপ’ কালুখালীর মানুষের দৈনন্দিন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সদস্য আজমীর হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে সুপার শপটির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।