শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহ জোগাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ নম্বর চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রানকানাই উচ্চ বিদ্যালয় এবং কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের।
মঞ্চে উপবিষ্ট অতিথি, প্রবীণ শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে, প্রবীণ শিক্ষক মিলন কান্তি শীলসহ দৈনিক আজাদীর প্রতিবেদক নুরুল ইসলাম, কালবেলার প্রতিবেদক জাহাঙ্গীর আলম ও তরুণ সাংবাদিক ইমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন, শ্রমিক দল নেতা রমজান আলী এবং যুবদল ও ছাত্রদলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলাকে আরও সুগম করবে। আগামী দিনে এই শিক্ষার্থীরাই নিজেদের মেধা দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।