"মাদককে না বলি
খেলাধুলায় জীবন গড়ি "
এই স্লোগান বুকে ধারণ করে তরুণদের মাঠমুখী করার প্রত্যয়ে কক্সবাজারের উখিয়ায় বালুখালী কাস্টমসের মৈত্রী সড়ক মাঠে জাঁকজমকপূর্ণ আবহে শুরু হয়েছে এমপি কন্যা এড. নাজিয়া জাহান চৌধুরী মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
( ১৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৫টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টম মৈত্রী সড়ক মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পান্না আকতার। টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কন্যা এড. নাজিয়া জাহান চৌধুরী চম্পা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব ও উখিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক,আনই সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি, ইকবাল হোসেন এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আকতার বলেন, "তরুণ ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে মাঠমুখী করতে হবে।" মাঠের সংকট ও অবৈধ দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "বালুখালীর এই খেলার মাঠটি অবৈধ দখলমুক্ত করা অত্যন্ত জরুরি। মাঠটিকে সম্পূর্ণ দখলমুক্ত করে তরুণদের খেলার উপযোগী পরিবেশ ফিরিয়ে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়কে দ্রুত অবহিত করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।" মাঠটি রক্ষায় তিনি স্থানীয় সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনাগ করেন।
উদ্বোধনী ম্যাচটি ঘিরে বস্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুপুরের পর থেকেই দর্শক সমাগমে মুখরিত হয়ে ওঠে বালুখালী কাস্টম মোড় মাঠ।