কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
চ্যাম্পিয়নশিপটি সফলভাবে সম্পন্ন করতে কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত সদস্য, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, ধারাভাষ্যকার, সাংবাদিকবৃন্দ, রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যসহ খেলার সঙ্গে সম্পৃক্ত সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পুলিশ সুপার তাঁদের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ক্রীড়া ও খেলাধুলার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।