ঠাকুরগাঁওয়ে যুক্তিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
বুধবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মো: শুভ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তারভীর হাসান তানু।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকালের পাঠক সংগঠন ঠাকুরগাঁও সমকাল সুহৃদ সমাবেশ এই বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করে। উৎসবে সহযোগিতায় ছিল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এটি বিজ্ঞান নিয়ে স্কুল পর্যায়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎবের ১২তম আসর।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ , মথুরাপুর পাবলিক হাই স্কুল, সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা ,পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, আমানতুল্লাহ ইসলামিক একাডেমী স্কুল এন্ড কলেজ।
মডারেটরের দায়িত্ব পালন করেন বিতর্ক প্রশিক্ষক মো: ইনুস আলী। বিচারকের দায়িত্ব ছিলেন, আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ডক্টর গোলাম সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও রোড ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আরিফ আলী, ক্রীড়াবিদ ও সংবাদ কর্মী আসাদুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী আব্দুল্লাহ আজাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমকালে ঠাকুরগাঁও প্রতিনিধি শামসুজ্জুহা।সহযোগিতায় সুহৃদ জীবন আহম্মেদ, ফয়সাল, হৃদয়, সুমন, কুরবান, রাব্বি, কাউসার প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেহা রঞ্জন রায়।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সমকাল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কারণ ১২ বছর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের আয়োজন করে আসছে। যার ফলে সমাজের নানা আশংগতি দূর হচ্ছে। সমকালের এ কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে এটা এমনটাই প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান তানু, সময়ের আলোর প্রতিনিধি শাহ নাজমুল ইসলাম, দীপ্ত টিভির প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল, এখন টিভির প্রতিনিধি নাহিদ রেজা, বৈশাখী প্রতিনিধি সোহেল রানা, নাগরিক টিভির প্রতিনিধি জীবন, আনন্দ টিভির প্রতিনিধি জনি, এনটিভি অনলাইনের প্রতিনিধি আব্দুল্লাহ সুমন, আরসি টিভি অনলাইনের প্রতিনিধি আহসান হাবীব, বাংলাদেশের খবর প্রতিনিধি আবু সালেহ, শেয়ার বীচের প্রতিনিধি শামসুল আলম প্রমূখ।