ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের কৃতি সন্তান, মোঃ আসাদুজ্জামান আসাদ
দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাতৈর ইউনিয়নসহ বোয়ালমারীর সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
এলাকাবাসী জানান, মোঃ আসাদুজ্জামান আসাদ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে সাতৈর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার অঙ্গীকার ও প্রতিশ্রুতি
প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ
শিক্ষা, স্বাস্থ্য ও যোগায়োগে সমৃদ্ধ সাতৈর ইউনিয়ন গড়ে তোলা
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন
স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই
চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, "আমি বেড়াদী গ্রামের সন্তান। এই মাটি ও মানুষের ঋণ শোধ করতেই রাজনীতিতে আসা। জনগণ আমাকে নির্বাচিত করলে সাতৈর ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সমৃদ্ধ একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।"
তিনি আরও বলেন, "আমার প্রথম লক্ষ্য হবে প্রতিটি গ্রামে পাকা রাস্তা ও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করা।"
ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অনেকই মনে করছেন একজন ব্যবসায়ী হিসেবে তার অভিজতা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাতৈর ইউনিয়নবাসী একজন সৎ, যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।