নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর মান্দায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মান্দা থানা পুলিশের একাধিক টিম গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।