পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হাফিজুর রহমান হাফিজের।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলহাজ্ব হাফিজুর রহমান হাফিজ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
আলহাজ্ব হাফিজুর রহমান হাফিজ বর্তমানে পোরশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নির্বাচনে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ইতোমধ্যে তাঁর সমর্থকরা সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও গণসংযোগ শুরু করেছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পোরশা উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব হাফিজুর রহমান হাফিজের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।