চিরনিদ্রায় শায়িত হলেন বাগমারা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি'র ৯নং ওয়ার্ডের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
জানাজার সময় ও স্থান:
আজ দুপুর ৩:০০ ঘটিকায় পশ্চিম নোয়াগাঁও ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে সমাহিত করা হয়।
ওনার মৃত্যুতে লালমাই উপজেলা বিএনপি, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সবাই ওনার আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন মামুন ভাই জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
– শোকান্তে:
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।