লালমনিরহাটে ১০৫ পিচ ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার।
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ অধিদপ্তরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে মমি বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কণর্পুর (মাঠের পাড়) এলাকার মৃত রমজান আলী মেম্বারের মেয়ে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মমি বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অধিদপ্তরের তালিকাভুক্ত ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার পর ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদক নির্মূলে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগে কঠোর অবস্থান বজায় রাখা হবে।