পোরশার ৬ নং মশিদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী খায়রুল হোসেন লিটন
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
আসন্ন ৬নং মশিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন মো. খায়রুল হোসেন (লিটন)। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও মশিদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।মো. খায়রুল হোসেন (লিটন) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি ৬নং মশিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সাবেক সফল নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৬নং মশিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং পোরশা উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তাদের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মশিদপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
খায়রুল হোসেন (লিটন) বলেন, “দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে এবং ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করলে মশিদপুর ইউনিয়নের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনই তার রাজনৈতিক পথচলার মূল লক্ষ্য। এ জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও মশিদপুর ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খায়রুল হোসেন (লিটন) ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। দলীয় মনোনয়ন পেলে মশিদপুর ইউনিয়নকে আরও উন্নত, জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।