ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বিদেশী মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক।।
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফ্টেনেন্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ- জ্জামানের দিগ নির্দেশনায় ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রানীনগর ও মনিপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে *৪০ বোতল বিদেশী মদ, ১১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ* আটক করতে সক্ষম হয়। *আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানের সর্বমোট মালামালের সিজার মূল্য- ১লক্ষ ৬৮হাজার ৬৫০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।