মনোহরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক, কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর আলী মর্তুজা,শরীফ হোসেন, ইউসুফ হারুন পাটোয়ারী, মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাসার, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত, সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ঝলম উওর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাই,বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান পাটোয়ারী, দক্ষিণ ঝলম দক্ষিণ বিএনপির সভাপতি আজিজ আহমেদ,সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা,মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মজুমদার, উওরহাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ, সাবেক সভাপতি নাজির আহমেদ, বিপুলাসর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
উপজেলা মহিলা দলের সভাপতি আরিফাত জাহান, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, মৎসজীবি দলের আহবায়ক মোঃ অজি উল্লাহ, ছাএদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ আরো অনেকে। আলোচনা সভা ও র্যালী শেষে বৃক্ষ রোপন ও নদীতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।