কৃতজ্ঞতা ও ভালোবাসায় সিক্ত একটি স্মরণীয় দিন।
অবসরপ্রাপ্ত মাষ্টার দেলোয়ার হোসেন। নিজস্ব প্রতিবেদক, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
গতকাল ছিল আমার কর্মজীবনের শেষ দিন। শিক্ষকতা জীবনের একটি দীর্ঘ, গৌরবময় ও স্মৃতিময় অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি। দীর্ঘদিন যে বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে, সহকর্মীদের সঙ্গে এবং ভালোবাসা ও দায়িত্ববোধকে সঙ্গী করে পথ চলেছি, সেই প্রিয় বিদ্যালয়েই গতকাল আমাকে নিয়ে আয়োজিত হলো এক আন্তরিক ও আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।
আমার এই বিদায়ক্ষণে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ,প্রধান শিক্ষক,,প্রভাষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় অভিভাবকবৃন্দ, আমার নিজ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীদের অনেকেই উপস্থিত থেকে আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা ও উৎসাহে আমাকে সিক্ত করেছে। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসা আমার শিক্ষকতা জীবনের অর্জনকে আরও অর্থবহ করে তুলেছে।
আমি মনে করি, একজন শিক্ষকের জীবনে সবচেয়ে বড় পাওনা গতকাল আপনারা আমাকে উপহার দিয়েছেন। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
আমাকে সম্মানিত করার জন্য এবং আমার জীবনের এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা।
কর্মজীবন থেকে অবসর নিয়েছি, কিন্তু শিক্ষকতা আমার কাছে কখনোই শুধু একটি পেশা ছিল না—এটি ছিল আমার ভালোবাসা, আমার দায়িত্ব এবং আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পরিচয়। বিদ্যালয়ের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে এবং প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আজীবন আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
সবার কাছে আমার জন্য দোয়া ও শুভকামনা কামনা করছি। মহান আল্লাহ যেন জীবনের আগামী দিনগুলো সুস্থতা, শান্তি ও কল্যাণে ভরিয়ে দেন এবং আমাকে মানুষের পাশে থাকার সুযোগ দেন।
সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।
একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আজীবন একজন শিক্ষক।
ধন্যবাদান্তে, মোঃ দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ,মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা।