বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মোঃ আক্তার হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সাংবাদিকতা পেশায় তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। গণমানুষের কথা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের আজীবন সদস্য হিসেবে তাঁর এই অন্তর্ভুক্তি সাংবাদিক সমাজে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মোঃ আক্তার হোসেনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।