শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তেতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ
খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড় /
পঞ্চগড় তেঁতুলিয়ায় শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন অভিভাবক ও এলাকায় বাসি ।
তেঁতুলিয়া ফাকা বাড়িতে নিয়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকায় বাসি ।
শনিবার ২৯ আগস্ট বিকালে তেঁতুলিয়া উপজেলা জাতীয় মহাসড়ক তেতুলিয়া কালান্দীগঞ্জ রবীন্দ্রনাথ স্মরণীয় সামনে মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
এদিকে নয় দিন আগে যৌন নির্যাতনের ঘটনায় মামলা না করায় অভিযুক্ত সানোয়ার হোসেন (৫৫) অধরা। তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত ২২ আগষ্ট তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের টাইয়াগছ গ্রামের সানোয়ার (৫৫) এক শিশুকে কৌশলে ফাকা বসতবাড়ির কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার শিশুর বাবা ওই দিন রাতে সানোয়ার হোসেনের নামে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে অভিযোগ করেন। এ সময় ধর্ষণের শিকার শিশুর বাবাসহ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এলাকায় গোপনে আপোষ মিমাংশা করে ধামাচাপা দেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, অভিযোগ পেলে আসামি কে দ্রত আটক করা হবে।