রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলকে উপজেলা যুবদলের সংবর্ধনা
মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা যুবদল।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নূরনবী, সহ-সভাপতি পান্না বিশ্বাস, মো. খলিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, উপজেলা মহিলা দলের সভাপতি মুনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রাব্বী হুসাইন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. কাউসার আলী অনিক এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।