আদিতমারীতে ৭ বছরের শিশু হত্যার প্রধান আসামি মৃত্যুদণ্ড সহায়তা পিতা-মাতার কারাদণ্ড।
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট:- লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারি গ্রামের আলোচিত শিশু নন্দিনী হত্যার মামলা প্রধান আসামি বিধান চন্দ্রের ১৯ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সহায়তা বিধানচন্দ্রের বাবা রঞ্জিত কুমার ও মা মমতা রানী কে ৫ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাচিত তাদের আরো তিন মাস করে কারাদন্ড ভোগ করতে হবে আজ রবিবার লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় ৩ আসামী আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি বিধানচন্দ্র রায়ের সন্তোষ প্রকাশ করেছেন নিহত পরিবার ও নন্দিনীর স্বজনরা নন্দিনীর বাবা নলোনি মোহন বর্মন বলেন আদালতে মৃত্যুদণ্ড অতি দ্রুত কার্যকরে দাবী জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন বলেন মাত্র ৬ কর্ম দিবসের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যা শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন তিনি।
রায় ঘোষনার পরে মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নিহতদের পরিবার আদালতে রায়ের বিচার পেয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা
এজাহার সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে গত ১৬ই জুন বিকেল থেকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাত বছরের শিশু নন্দিনী রায়। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজির পরেও কোন সন্ধান মিলেনি পরের দিন মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতের নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয় পরে সেখানে মাটি খুঁড়ে ফিটের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়
সাথে সাথেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান চন্দ্রের কে আটক করতে গেলে জনতার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষণ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মোঃ রাশিদুল হক প্রধান এ সময় জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এবং জনতা বহরে হামলায় চালিয়ে গাড়ি ভাঙচুর করে এ সংঘর্ষে অত্যন্ত ১৮ পুলিশ সদস্য আহত হন
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয় পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ফিরিয়ে আনে।