টেকনাফে প্রয়াত বিএনপিনেতা মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
টেকনাফে বিএনপির দুঃসময়ের অন্যতম কাণ্ডারি ও টেকনাফ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআনের আয়োজন করা হয়। পরে দুপুরে এতিম-মিসকিন ও আমন্ত্রিত মেহমানদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মৃতিচারণমূলক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা ত্যাগী মূল্যায়ন পরিষদের আহ্বায়ক আহমদ হোসেন (গুরা মিয়া)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা ত্যাগী মূল্যায়ন পরিষদের সদস্য সচিব মুরাদ হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আনম উল্লাহ সানি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ত্যাগী মূল্যায়ন পরিষদের আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব ফরিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ও আব্দুর রহমান, টেকনাফ পৌর শাখার আহ্বায়ক নুরুল কবির, টেকনাফ উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. রফিক, পৌর শাখার সদস্য সচিব নুরুল ইসলাম, টেকনাফ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও মো. আলম পুতু, সদস্য ছৈয়দ আলম ও মো. ইউনুছ, উখিয়া উপজেলা ত্যাগী মূল্যায়ন পরিষদের আহ্বায়ক ওবাইদুল আহমদ বাবু, এনামুল হকসহ অনেকে।
বক্তারা মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির দুঃসময়ে তাঁর রাজনৈতিক