আদিতমারীতে জমি নিয়ে বিরোধ, বাঁশ কেটে উত্তেজনা
সঞ্জয় কুমার আদিতমারী, উপজেলা লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামে ৮২ শতক জমি নিয়ে বিরোধের জেরে বিবাদীদের হামলায় বাঁশ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ আব্দুল হক বাদী হয়ে ১৪ আগস্ট আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গোবধা মৌজার এসএ খতিয়ান নং-৬৭২ এর ৭৩৬ ও ৭৬৯ দাগের মোট ৮২ শতক জমি আব্দুল হক ও তার ভাই আব্দুস সাত্তার হেবা দলিল মূলে ১৯৭২ ও ১৯৭৩ সালে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছিলেন।
সম্প্রতি একই গ্রামের আবু বক্কর সিদ্দিকসহ ৪ জন উক্ত জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের পায়তারা করছে। *অভিযোগে বলা হয়, গত ১৪/০৮/২০২৬ইং তারিখে বিবাদীগণ জমিতে থাকা বাঁশ কেটে ফেলে। ঘটনাস্থলের ছবিতে কাটা বাঁশের গোড়া দেখা গেছে।* এবং বাধা দিলে লাশ ফেলে দেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ আব্দুল হক বলেন, যদি আমার দলিল না হয় তাহলে আমরা জমি ছাড়িয়ে দেব। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে আদিতমারী থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।