সালথায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি: সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সালথা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরোও বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রমকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।