ভোলায় পৃথক দুইটি অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।
জেলা প্রতিনিধি: ইমন রহমান ভোলাঃ বরগুনার পাথরঘাটা থানাধীন কাঁঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ ৭ আগস্ট ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের ৮১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, ভোলার লালমোহন থানাধীন শাহবাজপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় একই দিন রাত ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটকৃত আসামিদের ঠিকানা
১. ভোলা জেলা লালমোহনঃ
মোঃ শরিফ পঞ্চায়েত (২৯), পিতা- আব্দুল মান্নান পঞ্চায়েত, মাতা- বিবি মরিয়ম, পৌরসভা ০১ নং ওয়ার্ড, লালমোহন, ভোলা।
২.বরগুনা জেলার পাথরঘাটাঃ
মোঃ ইমন হোসেন (১৮)
পিতাঃমোঃ সগীর হোসেন, গ্রাম:কাঁঠালতলী ,ইউনিয়নঃ কাঁঠালতলী ,থানাঃপাথরঘাটা,জেলাঃ বরগুনা।