গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি যশোরে ইসলামী আন্দোলনের জুলাই পদযাত্রা
আব্দুল্লাহ আল মামুন,যশোর:- গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা।বুধবার (৫ আগস্ট) বিকেলে যশোর-খুলনা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুফতি আলাউদ্দিন মাহমুদ।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা করেন। পরে যশোর-খুলনা বাসস্ট্যান্ড এলাকায় এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।