ধাপেরহাটে ধর্মীয় গ্রন্থ আল কুরআনের উপরে মানুষের মাথার খুলি রেখে পূজা, ইসলাম ধর্ম অবমাননার তান্ত্রিক আটক।
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে রেজাউল করিমের একটি ভাড়া বাসাকে ঘিরে দীর্ঘদিন ধরে তাবিজের আড়ালে এবং মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের উপরে মানুষের মাথার খুলি রেখে পূজা, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়।
অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ৭ নম্বর ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ধাপেরহাটের ওই ভাড়া বাসায় অবস্থান করে কার্যক্রম কুফরি পরিচালনা করছেন বলে স্থানীয়দের দাবি।
সরেজমিনে বাসার ভেতরে বিভিন্ন পুতুল, তাবিজ তৈরির সরঞ্জাম এবং মানুষের মাথার খুলি ও হাড় সদৃশ বস্তু, অশ্লীল পিকচার দেখা যায়। এসব আলামত ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। তবে এগুলোর প্রকৃত পরিচয় ও ব্যবহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সমস্যার সমাধান, তাবিজ-কবজ ও অলৌকিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
উদ্ধার হওয়া আলামত এবং স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।