গোবিন্দগঞ্জে প্রতারণা মামলার ৩ আসামি গ্রেফতার
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত একটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ছোট নারিচাগাড়ী গ্রামের মৃত সাদেক সরকারের ছেলে মো. মিলন সরকার (২৮), মো. হাফিজুর রহমানের ছেলে মো. বিপ্লব সরকার (২৯) এবং মো. কালু মিয়ার ছেলে মো. নোবেল মিয়া (২৯)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারিচাগাড়ী এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতরা গোবিন্দগঞ্জ থানার মামলা নং-২৯,এর এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পেনাল কোড প্রতারনা মামলা রয়েছে। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান সাইবার প্রতারণা ও হ্যাকিংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।