*ইদ্রাকপুরে লুটপাট, ভাংচুর হামলা মারপিট*
আশরাফুল ইসলামঃ সাদুল্লাপুর উপজেলা ইদ্রাকপুর বাজারে ফেরদৌস প্রধানের ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার ২৭জুলাই রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে দোকানে এসে হামলা মারপিট ভাংচুর চালায় দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ২লক্ষ টাকা লুটপাট করে। এসময় রিপন প্রধান বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে এবং নিমিষেই সটকে পড়ে।এ ব্যাপারে আহত রিপন জানায় সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় সাদুল্লাপুর বাসি সাজাহান ও তার পুত্র এ সন্ত্রাসী কার্যকলাপের নেতৃত্ব দেয়।