পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা), পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা স্বরুপ ২৫৮৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দিনভোর কৃষি অফিস চত্বরে উপজেলার ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫১৭টি পরিবারের মধ্যে এ সব চারা বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ সুফলভোগী কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন,
সারাদেশের ন্যায় পাইকগাছায় কৃষি বিভাগের বিভিন্ন প্রজাতির চারা বিতরণ কর্মসূচি ভবিষ্যতে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষন ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে সুফলভোগী কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।