দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি চলছে
এস কে জাফর আলম
টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারে আগামীকাল শনিবার দৈনিক রূপালী সৈকত পত্রিকার আসন্ন প্রতিনিধি সম্মেলন-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সম্মেলনকে ঘিরে আয়োজক কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত আছেন,দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম ও নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন।
সম্মেলনস্থল সাজসজ্জা, নিবন্ধন কার্যক্রম, অতিথি আপ্যায়ন, প্রতিনিধি অভ্যর্থনা, মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক আয়োজনের কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সম্মেলনকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।