হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত
কালিগঞ্জ ব্যুরোয়ঃ সাতক্ষীরা কালিগঞ্জ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৫'ই জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের জমিদাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও
স্কুল শিক্ষক প্রতিনিধি শিক্ষক মীর আবু আসলাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব (পদাধিকারবলে) মোঃ আঃ সবুর বিদ্যোৎসাহী সদস্য মোঃ ইমরান আলী ,হাইস্কুল প্রতিনিধি ও উকসা্ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ রাইসুল ইসলাম,নেপাল কুমার সরদার, সাবিনা খাতুন,মুঞ্জিলা বেগম,শাহিনুর রহমান রোজিনা খাতুন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ মোস্তাফিজুর রহমান কে সভাপতি ও মোঃ ইমরান আলী'কে সহ-সভাপতি ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর(পদাধিকারবলে) নির্বাচিত করা হয়।কমিটির অনান্য সদস্য'রা হলেন হাইস্কুল প্রতিনিধি উকসা্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন,শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম, ইউপি সদস্য মোঃ রহমত আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমান,বিদ্যোৎসাহী সদস্য মুঞ্জিলা বেগম অভিভাবক প্রতিনিধি রাইসুল ইসলাম,নেপাল কুমার সরদার,রোজিনা খাতুন,সাবিনা ইয়াসমিন কমিটিতে নির্বাচিত হন।নব কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগন স্কুলের উন্নয়নে ও সার্বিক সহযোগিতায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি ইমরান,সদস্য সচিব মোঃআঃ সবুর।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম