জনসেবার প্রত্যয়ে ভূলইন উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ
লালমাই উপজেলার ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু।
প্রবাসী সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজ এলাকার মানুষের পাশে থেকে জনসেবায় ভূমিকা রাখতে চান।
এলাকার উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ৪ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।