চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে ,আটক করেছে পুলিশ
খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড় জেলাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ (৪৪) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাতে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তবে ঘটনার পর গা ঢাকা দিলেও গত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।
শিশুটির পরিবার জানায়, বাড়িতে ফিরে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, এজাহার পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।