মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার কমিটি গঠন; সভাপতি আরিফ, সম্পাদক হোসাইন মঈন
মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন'র টাঙ্গাইল জেলা শাখার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ৫-৭-২০২৬ রবিবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলে নিজস্ব কার্যালয়ে টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী।উক্ত সভায় জেলা কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
এক বছরের জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন— সহসভাপতি রহমান শিবলু, সহ-সাধারণ সম্পাদক মোজাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক নূর আহম্মদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরকার, প্রচার সম্পাদক সোহানুর হাসান সোহান, কার্যকরী সদস্য জাহিদুর রহমান হিমেল ও সিথী ধর।