তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সভাপতি নুরুল হোসাইন
কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হিসেবে সনদ গ্রহণ করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন।
গত ২, ৩ ও ৪ জুলাই ২০২৬ কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রফেসর ড. সলিমুল্লাহ খান, প্রধান বক্তা ড. এনায়েত করিম, প্রধান প্রশিক্ষক ড. দেলোয়ার হোসেন এবং অন্যান্য অতিথিবৃন্দের হাত থেকে সনদ গ্রহণ করেন নুরুল হোসাইন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা এবং পেশাগত নৈতিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সাংবাদিকতায় প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।