খুকু যাবে বিদ্যালয়ে, সানজিদা আক্তার মুক্তা
খুকু যাবে বিদ্যালয়ে, খেয়ে যাবে কি? ঘরে আছে ছানার পোলাও, সঙ্গে আছে ঘি।
খুকু তুমি খেয়ে-দেয়ে, বিদ্যালয়ে যাও,বাড়ির পাশের নদীর ধারে, বাধা আছে নাও।
বিদ্যালয়ে সবার সাথে, মিলেমিশে থেকো,পড়াশোনায় খুকুমনি, মনোযোগ রেখো।