কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে জাঁকজমকপূর্ণভাবে ট্রেড ইউনিয়ন শ্রমিক সমাবেশ ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ০২ জুলাই ২০২৬ তারিখে বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত অতিথিদের পরিচিতি ও স্বাগত বক্তব্য প্রদান করা হয়। এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে লালমাই উপজেলার নতুন ‘ট্রেড ইউনিয়ন কমিটি’ ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমাই উপজেলার সহকারী সেক্রেটারি মাও: মহিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি আবদুল কাইয়ুম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমাই উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (দক্ষিণ)-এর সেক্রেটারি ডা: শাহাবুদ্দীন ফরাজী ও সহ-সভাপতি মহিউদ্দিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে এই নতুন ট্রেড ইউনিয়ন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
সমাবেশের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমজীবী মানুষের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।