টাঙ্গাইলের ধনবাড়ীর বন্দবেতাল থেকে ২০০ গ্রাম গাঁ*-জা উদ্ধারসহ ১ জন মহিলা গ্রেফতার...
মোঃ জাকির খান টাঙ্গাইল:- টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/ মোঃ বজলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানা ধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ২৫/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ১১ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বন্দবেতাল এলাকা হতে ধৃত আসামী ০১। পারুল বেগম (৪০), স্বামী-মজনু মিয়া, গ্রাম-বন্দবেতাল, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইলকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২০০ (দুইশত) গ্রাম গাঁ*-জা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ১৫, তারিখ- ২৬ জুন ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।