রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. রুহুল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক প্রশান্ত কুমার বসাক। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সততার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।