গাংরায় যুবলীগ নেতা দুলালের বাড়িতে আ’লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ওয়াহিদ মিল্টন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের যুবলীগ নেতা আলমগীর হোসেন দুলালের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবলীগের ফেসবুক পেইজে মঙ্গলবার দুপুর ১.১৪টায় দেয়া পোষ্টে এ তথ্য জানা গেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গাংরা গ্রামের মোস্তাফিজুর রহমান দিদার, আহছান হাবিব রাজু, চানিন মজুমদার, মোঃ নয়ন, ইফতেখার আলম, মোঃ রিফাত, ভাজনকরা গ্রামের আকবর হোসেন ও সাতঘড়িয়া গ্রামের রাশেদুল ইসলাম।
তবে বর্তমান সরকারি দল ও স্থানীয় এমপির সমর্থিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, তারা সেখানে উপস্থিত হয়ে এলাকায় নাশকতার করার পরিকল্পনা করেন। দুলাল ও গাংরা রাস্তার মাথার প্রাইম সুইটসের মালিক নয়নের নেতৃত্বে জগন্নাথের বিভিন্ন গ্রামের যুবলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে একত্রিত হয়ে সরকার বিরোধী মিটিং করে। এরা যেকোন সময় এলাকায় বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।