দৈনন্দিন জীবনে বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তায় দানের লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের পক্ষ থেকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেচাইমুড়ি গ্রামে অন্ধ আব্দুল গফুরকে একটি টিউবওয়েল প্রদান করা হয়। সোমবার (২২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন উপস্থিত থেকে অন্ধ পরিবারের নিকট স্থাপনের সম্পূর্ণ খরছ সহ টিউবওয়েলটি হস্তান্তর করেন।