হরিরামপুরে পলিশেড হাউসে চারা উৎপাদনের নতুন সম্ভাবনা।
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি । মানিকগঞ্জের হরিরামপুরে হারুকান্দি ইউনিয়নের হারুকান্দি ব্লকে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ট্রে তে সবজি চারা উৎপাদনের জন্য ৫ শতাংশ জমিতে পলিশেড হাউস নির্মাণ করা হয়েছে।
ফলে বছরব্যাপী সবজির চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সুফলভোগী কৃষক সিকান্দার আলী বলেন, তিনি আগে বর্ষা মৌসুমে সবজির চারা উৎপাদন করতে পারতেন না। অতি বৃষ্টি ও উচ্চ তাপমাত্রার কারণে তার চারা নস্ট হয়ে যেত এবং রোগ পোকা মাকড়ের আক্রমণ বেশি হতো। এখন তিনি নির্বিঘ্নে চারা উৎপাদন ও বিক্রি করতে পারছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার তৌহিদুজ্জামান খান বলেন,পলিশেড হাউসের মাধ্যেম কৃষক সিকান্দার আলী সারা বছর সবজি চাষ করতে পারছেন ও সবজির চারা বিক্রি করে লাভবান হচ্ছেন।